হার্ডকোর গেমিং ফোন আনছে অপো
মোবাইল ফোনে দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে হার্ডকোর গেমিং ফোন আনছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের সঙ্গে গাঁট বেধে তৈরি করছে ‘আল্ট্রা-রিয়েলিস্টিক অগমেন্টেড ইমেজিং’ প্রযুক্তি। এই প্রযুক্তিটি যেসব মোবাইল ইউজার গেম খেলতে পছন্দ করেন কিন্তু কম গতি ও রেজুলেশনের জন্য খেলে আরাম পান না তাদের স্বস্তি দেবে। স্মার্টফোনের ডিসপ্লেকে করবে আরও উন্নত।
এছাড়া অনলাইন গেম খেলার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের গতি বৃদ্ধি এবং বিভ্রাটহীন নেটওয়ার্ক পরিবর্তনের সুবিধা নিয়ে যোগ করা ‘গেম কালার প্লাস’প্রযুক্তি। কোয়ালকম স্ন্যাপড্রাগন এলিট এবং স্ন্যাপড্রাগনের ‘সেলফ-অ্যাডাপটিভ’ প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘গেম কালার প্লাস’ উল্লেখযোগ্য হারে গেমিং ভিজ্যুয়ালের মান উন্নত করতে সক্ষম। বিশেষ করে গেমিং সিনগুলোর কালার স্যাচিউরেশন এবং কনট্রাস্টের সুক্ষ বিষয়গুলোকে উন্নতর করবে নতুন এই প্রযুক্তি।
‘গেম কালার প্লাস’ প্রযুক্তির সহায়তায় গেমগুলো অপো স্মার্টফোনগুলোর ডিসপ্লের সাথে দারুণভাবে মানিয়ে নেবে, ফলে অপো ব্যবহারকারীরা পাবেন উন্নতর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়াও ‘গেম কালার প্লাস’ এ থাকছে অপটিমাইজড পাওয়ার সেভিং এবং ব্যাটারি-লাইফ দীর্ঘস্থায়ী রাখার ফিচার।
ওয়াইফাই মূলত দু’ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। প্রথমত যদি কোনো একটি নেটওয়ার্ক দুর্বল বলে চিহ্নিত হয়, সেক্ষেত্রে এই প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় নেটওয়ার্কে সংযোগ স্থাপন করবে। আর দ্বিতীয় ভূমিকাটি হবে ডাউনলোডের ক্ষেত্রে দুটি নেটওয়ার্কের সমন্বয়ে ডাউনলোড গতি বৃদ্ধির ক্ষেত্রে।
অপো ফোনে যুক্ত করা এই দুই প্রযুক্তি স্মার্টফোন গেমিং অভিজ্ঞতায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে থেকে এই প্রযুক্তির ফোনগুলো বাজারে আসবে সে ব্যাপারে কিছু জানায়নি চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।